ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে শিক্ষামেলা ২০১৮। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে।
মেলা উপলক্ষে ইউডার সিএসই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা এর প্রতিষ্ঠাতা ও চেয়্যারমান অধ্যাপক মুজিব খান বলেন, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে এ বিশ্ববিদ্যালয় পরিচালনার রীতি অতীতেও ছিল না। ভবিষ্যতেও থাকবে না। শিক্ষাকে আমরা বাণিজ্য নয়, নাগরিক অধিকার মনে করি। তাই এবারের ভর্তিমেলা উপলক্ষে এ বিশ্ববিদ্যালয় প্রকৃত মেধাবী, অদম্য গরীব মেধাবীদের খুঁজে বের করতে সিদ্ধান্ত নিয়েছে, পারিবারিক আয় ও শিক্ষার্থীর এসএসসি, এইচএসসির মেধার অর্জিত ফলাফলের ভিত্তিতে অভিভাবকের সঙ্গে আলোচনা সাপেক্ষে তার ভর্তি ও মাসিক বেতন নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, অদম্য মেধাবীদের উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনবোধে শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যায়ন ও থাকা খাওয়ারও ব্যবস্থা করবে ইউডা কর্তৃপক্ষ।
মঙ্গলবার থেকে শুরু হওয়া ভর্তি মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত (বন্ধের দিনসহ)। সকাল ০৯ টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত ৩/সি সাত মসজিদ রোড (ইউডা সিএসসি বিল্ডিং) এবং ৮০, সাত মসজিদ রোড (রেজিস্ট্রার ভবন), ধানমন্ডিতে ভর্তি হওয়া যাবে।








