বঙ্গবন্ধুর সমাধিতে জাককানইবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ২০:১৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৩:২৯

বঙ্গবন্ধুর সমাধিতে জাককানইবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সুরা ফাতেহা পাঠ এবং মোনাজাত করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যালয়ের (জাককানইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

নবনিযুক্ত উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো.হুমায়ুন কবীর, প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) সোহেল রানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো.শফিকুল ইসলাম, অগ্নিবীণা হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক সিদ্ধার্থ দে, উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার এবং কর্মকর্তা পরিষদের সভাপতি মো.আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ১৫ নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম