ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এয়ার রোভার ইউনিটের চার দিনব্যাপী রোভার স্কাউটদের ৭ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৭ থেকে ৩১ ডিসেম্বর আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এয়ার রোভার ইউনিটের রোভার স্কাউট লিডার ও কর্মকর্তা (জনসংযোগ) মো. সাইফুল ইসলামের এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্লস ইন রোভার ইউনিটের আর এস এল ও রোভার ট্রেইনার ফারহানা রহমান সেতু (পি আর এস) ও এস এম সালাউদ্দিন মোরসালিন।
অনুষ্ঠানে জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ) জামিল আহমেদ বলেন,‘দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে মনে প্রাণে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে।’
এবারের ক্যাম্পে বিশ্ববিদ্যালয় ইউনিটের ২৫ জন রোভার ও ৬ জন গার্লস ইন রোভার অংশগ্রহণ করেন।








