বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৮, ১৭:৪৯আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৭:৫০

বাকৃবি-১ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টার দিকে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে  শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমিরেটাস অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বাকৃবি সহ-উপাচার্য  অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান উপস্থিত ছিলেন। এতে প্রধান পৃষ্ঠপোষকতা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী  আকবর।

এসময় ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল কুদ্দুছ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান তালুকদার, রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন  নবীন শিক্ষার্থীদের  উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

নবীনদের স্বাগত জানিয়ে উপাচার্য ড. মো. আলী আকবর বলেন, কৃষিবিদদের অবদানে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নতুন নতুন প্রযুক্তিতে আত্মস্থ হয়ে একসঙ্গে সবাইকে এগিয়ে যেতে হবে। এ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে শিক্ষার্থীরা কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম