হাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাবিপ্রবি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৭:১৮

হাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীউদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় একটি র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৮ সালের আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে দলটি।’

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ছাত্রপরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর ড. মো. মফিজউল ইসলাম, হাবিপ্রবি শাখা ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, মোস্তফা তারেক চৌধুরী, মো. মামুন-উর-রশিদ, পলাশ চন্দ্র রায়, মমিনুল হক রাব্বি ও রিয়াদসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম