বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি সাগর সম্পাদক নাজিব

বাকৃবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৮:২৪আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৮:২৯

সভাপতি শাহীদুজ্জামান সাগর এবং সাধারণ সম্পাদক নাজিব মুবিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সভাপতি পদে (দৈনিক প্রথম আলো) শাহীদুজ্জামান সাগর এবং সাধারণ সম্পাদক পদে (দৈনিক ইত্তেফাক) নাজিব মুবিন নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সদ্য বিদায়ী সভাপতি এস এম আশিফুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সংগঠনটির সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু এবং সাবেক সহসভাপতি আতাউল গণি রাব্বানী দায়িত্ব পালন করেন। নির্বাচন শেষে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. ইউসুফ আলী (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সম্পাদক মো. মুসফিকুর রহমান সিফাত (অবজারভার), সাংগঠনিক সম্পাদক আউয়াল মিয়া (সংবাদ), কোষাধ্যক্ষ নাবিল তাহমিদ রুশদ (বাংলানিউজ), দফতর সম্পাদক মো. শাহীন সরদার (জাগোনিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার মিরাজ (কালের কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার আমিন (আমাদের সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান (শিক্ষাবার্তা)। এছাড়াও ওই কমিটির সদস্য হিসেবে আছেন মোফাজ্জল হোসেন মায়া (জনকণ্ঠ), রাকিবুল হাসান (ঢাকাটাইমস্) এবং আশিকুর রহমান (বিডিলাইভ)। নতুন এ কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে এস এম আশিফুল ইসলাম (যুগান্তর) এবং আহাদ আলম শিহাব (সমকাল) নির্বাচিত হয়েছেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম