শাবিতে ২ দিনব্যাপী বার্ষিক গবেষণা সম্মেলন শুরু

শাবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৯:১৯আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৯:২৫

শাবিতে ২ দিনব্যাপী বার্ষিক গবেষণা সম্মেলন শুরু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) গবেষণা কেন্দ্রের দুই দিনব্যাপী ৫ম বার্ষিক গবেষণা সম্মেলন শুরু হয়েছে। রবিবার (২১ জানুয়ারি)বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সম্মেলনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এ হালিম চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ।

শাবিতে ২ দিনব্যাপী বার্ষিক গবেষণা সম্মেলন শুরু অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য আমরা একটা কৌশল প্রণয়ন করেছি। গবেষণা খাতে আমরা শিল্প প্রতিষ্ঠানকে জড়িত করতে পেরেছি। বর্তমানে আমরা ব্যাংককেও বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে যুক্ত করার চেষ্টা করছি। এছাড়া গবেষণা ক্ষেত্রে আমাদের আর্ন্তজাতিক সম্পর্ক বাড়াতে হবে।’

সভাপতির বক্তব্যে শাবি উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফান্ড প্রতি বছর জ্যামিতিক হারে বাড়ছে। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় দেশে অনেক অবদান রাখছে। আশা করছি, ইউজিসি আমাদের গবেষণার জন্য আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহায়তা করবে।’

সম্মেলনে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুছ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হক।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম