শাবির সিএসই বিভাগের রজতজয়ন্তী ২২ মার্চ

শাবি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৪৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫১

শাবির সিএসই বিভাগের রজতজয়ন্তী ২২ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ বিভাগের ২৫ বছরপূর্তিতে দুই দিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২২ ও ২৩ মার্চ রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ভবনের গ্যালারি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. জহিরুল ইসলাম জানান, ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান অনুষদের প্রথম বিভাগ হিসেবে যাত্রা শুরু করা সিএসই বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনীর রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। যা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

তিনি আরও জানান, সিএসই বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হবে।

সিএসই বিভাগে দেশবরেণ্য শিক্ষক ও গবেষকরা কাজ করে অবদান রেখেছেন। প্রতিষ্ঠাকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষাবিদ উপাচার্য অধ্যাপক ড. এম এ রকিব বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শিক্ষাবিদ, গবেষক ও লেখক অধ্যাপক ড. জাফর ইকবাল টানা ১৮ বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এসব শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে সিএসই বিভাগের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বর্তমানে শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান গুগল ও মাইক্রোসফটসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। এস এম এম পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু এবং বিশ্বের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’র উদ্ভাবন করে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম