সিকৃবিতে মৎস্যখাতকে আধুনিকায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

সিকৃবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ১৭:০৭আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৭:১০
image

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দেশের মৎস্যখাতকে আধুনিকায়নের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোঃ গোলাম শাহি আলম।

সিকৃবিতে মৎস্যখাতকে আধুনিকায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহম্মদ মাহমুদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ মোশাররফ হোসেন ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড এ এফ এম সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড মোঃ তরিকুল আলম। কর্মশালায় সুপারিশমালা উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড।  কর্মশালায় অংশ নেন সিলেট বিভাগের চার জেলার মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, এই অঞ্চলে মৎস্যখাতে গবেষণারত মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গবেষকবৃন্দ।
বাংলাদেশের মৎস্যখাতের আধুনিকায়নের সম্ভাবনা বিষয়ক কর্মশালাটি মৎস্যসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর ড মোঃ গোলাম শাহি আলম। 
উল্লেখ্য, কর্মশালায় মৎস্য চাষ, উত্তোলন, মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার ইত্যাদি নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান