বই পড়ি, স্বদেশ গড়ি’ স্লোগান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে এবারই প্রথমবারের মতো সারা দেশে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উদযাপিত হচ্ছে।








