সিআইইউতে বসন্ত উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০

সিআইইউতে বসন্ত উৎসব চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ইংরেজি বিভাগের আয়োজনে উদযাপিত হলো বসন্ত উৎসব/  এসময় বিভাগীয় শিক্ষক ও বিভিন্ন বিভাগ ও বর্ষের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীগণ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগের শিক্ষকরা আলোচনায় অংশ নেন।

আলোচনায় বক্তারা দেশীয় সংস্কৃতিকে সমুন্নত রাখতে এ ধরনের দিবস উদযাপনের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আবহমান বাংলার প্রতিটি মানুষের হ্রদয়ে বসন্ত আসে আবেগঘন বর্ণিল আনন্দ বার্তা নিয়ে। ঋতুরাজ বসন্তের অপরুপ সৌন্দর্যে প্রকৃতি যেন এক নতুন রূপ লাভ করে।

চিরাচরিত বাংলার এ অপরূপ সৌন্দর্যকে ধারণ করে দেশের প্রতি আরও বেশি কর্তব্যপরায়ণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন বক্তারা।  অনুষ্ঠানে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সার্সেনরড্রিক্স,সহকারী অধ্যাপক রিফাত তাসনিম ও সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান, প্রভাষক শাকিলা মোস্তাক, আশিকুর রহমান, লিমা সেন গুপ্ত, উম্মে হানি পিংকি ও নসিহউল ওয়াদুদ আলমসহ প্রশাসন বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম