প্রাইমএশিয়ার ফার্মেসি বিভাগে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৩
image

প্রাইমএশিয়া  বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৪২ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের  শপথ গ্রহণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।  

গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল গণির সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান  প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক এবং রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা। অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এএইচএম হাবিবুর রহমান, স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. এ. জে. এম. ওমর ফারুক, বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এ খালেক, ফার্মেসী বিভাগের বিভাগীয় উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এ ওয়াই শেখ মোঃ ফিরোজ উদ্দিন আহমেদ চৌধুরী এবং ড. মোঃ এহসানুল হক।

শপথ গ্রহণ
আয়োজনে অন্যান্যের মধ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সকল শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে ইনডোর গেমস্ রুমে ফার্মেসি বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম