গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশ

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৫
image

গণ বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের ছাত্র জুয়েল রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজনীতি ও প্রশাসন বিভাগের ছাত্র মো. সুজন রানার চেয়ে ৬৭৯ ভোট বেশি পেয়ে জয়ী হন তিনি। সাধারণ সম্পাদক পদে ২৪৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আইন বিভাগের ছাত্র মোঃ নজরুল ইসলাম। এছাড়া একই দিনে অনুষ্ঠিত কোষাধ্যক্ষ পদে খাদিজা আকতার সেতু, ক্রীড়া সম্পাদক পদে  মাহতাবুর রহমান সবুজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রকিবুল হাসান এবং প্রচার ও সমাজসেবা সম্পাদক পদে অর্জুন রাজ বংশী জয়ী হয়েছেন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম।

ভিপি জুয়েল রানা এবং জিএস নজরুল ইসলাম

আনন্দঘন পরিবেশে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে  ৪টা পর্যন্ত একযোগে ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। প্রতিটি ভোট কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার ও একজন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। এছাড়া নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ প্রায় ১০ জন পরিদর্শক সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫ টা থেকে রাত ১২টা পর্যন্ত ভোট গণনা চলে। শেষে প্রধান নির্বাচন কমিশনার বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬টি পদের  জন্য  ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার গত ২৭ জানুয়ারি নির্বাচেনর খসড়া তালিকা, ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র গ্রহণ ও ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন।

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম এবং একমাত্র গণ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গতিশীল করা, অরাজনৈতিক ছাত্র নেতৃত্ব সৃষ্টি করা এ নির্বাচনের প্রধান লক্ষ্য।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম