প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস-এর বিবিএ ও ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) এর স্প্রিং সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং স্কুল অব বিজনেস-এর ডিন। সোনালী ব্যাংক লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) এর বিভাগীয় প্রধান ড. এ. আর. খান এবং বিবিএ-এর প্রোগ্রাম ডিরেক্টর ড. মোহাম্মদ নজরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সিকদার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিবিএ এবং ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ উভয় বিভাগের নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








