ইউডাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইউডা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৫আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১০
image

ভাষা শহীদদের স্মরণে ৫ জন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ বৃত্তি প্রদান ও পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

ইউডাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চারুকলা ও সঙ্গীত বিভাগের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে ইউডার প্রতিটি অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের নেতৃত্বে ইউডা ছাত্র সংসদের আয়োজনে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী পুস্পস্তবক অর্পণ করেন। 
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে ৫ জন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ বৃত্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান, বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. রফিকুল ইসলাম শরীফ ও রেজিস্টার ড. ইফফাত চৌধূরী শিক্ষার্থীদের বৃত্তি তুলে দেন। শহীদ সালামের নামে সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলামকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা, শহীদ বরকতের নামে বিবিএ বিভাগের আনজুমান আরা বর্ণকে এক লক্ষ আটষট্টি হাজার টাকা। শহীদ রফিকের নামে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আয়েশা আলমকে দুই লক্ষ ষোল হাজার টাকা, শহীদ জব্বারের নামে বিবিএ বিভাগের ইমরান হোসেনকে একলক্ষ আটষট্টি হাজার টাকা ও শহীদ শফিউরের নামে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মমতাজ বেগম তন্নিকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পূর্ণাঙ্গ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ইউডাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
এরপর শুরু হয় সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশনায় দেশের গান ওকবিতা আবৃতি। অভিনেতা ও এক সময়ের কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের শিক্ষক চঞ্চল চৌধুরীর কন্ঠেও পরিবেশিত হয় দেশের গান। 
দিবস পালনে ইউডার উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের চেয়্যারমান উর্ধ্বতন সকল কর্মকর্তা, বিভাগীয় কো-অর্ডিনেটর ও সকল শিক্ষক ছাত্র সংসদের নেতৃবৃন্দ ও সোডা, কোডা এবংইউডার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক