কুয়েটে কেমিক্যাল সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুলনা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৩

কুয়েটে কেমিক্যাল সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শনিবার দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কেমিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজি (আইসিসিএসটি-কেম ২০১৮)’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সকাল সাড়ে ৮টায় কনফারেন্সটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইউজিসি প্রফেসর ড. এম, মুহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ আজিজুল ইসলাম। স্বাগত বক্তৃতা প্রদান করেন সম্মেলনের সেক্রেটারি প্রফেসর ড. মোঃ হাসান মোর্শেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন সম্মেলনের চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।

কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘কনফারেন্স লব্ধ জ্ঞান কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্নিত হবে। গবেষণার কোনও বিকল্প নেই, গবেষণা সম্ভাবনার নতুন দিগন্ত উম্মুক্ত করে’।

প্রফেসর ড. এম, মুহিবুর রহমান বলেন, রসায়ন এমন একটি বিষয় যা বাদ দিয়ে বিজ্ঞানের উৎকর্ষ কল্পনা করা যায় না। বাংলাদেশে এখন বিশ্বমানের রসায়নবিদ তৈরি হচ্ছে, যা আমাদেরকে আনন্দিত করে’।

উদ্বোধনি অনুষ্ঠান শেষে কিনোট সেশনে স্পিকার হিসেবে মেশন পরিচালনা করেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মানাবু আবে।

সম্মেলনে ১টি কি-নোট সেশন এবং ১০টি টেকনিক্যাল সেশনে বিভিন্ন দেশের গবেষকদের মোট ৬৬টি টেকনিক্যাল পেপার এবং ১টি পোস্টার সেশনে ১৫৫টি পোস্টার উপস্থাপিত হয়। টেকনিক্যাল সেশনে ৫টি তিনটি পেপারকে এবং পোস্টার সেশনে ৫টি পোস্টারকে পুরস্কৃত করা হয়। সম্মেলনে জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, কোরিয়া, ভারত ও বাংলাদেশের পাঁচশতাধিক প্রতিথযশা গবেষক, শিক্ষক ও স্বনামধন্য প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন।

এছাড়া, শনিবার সন্ধা ৬টায় রসায়ন বিভাগে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রেসিডেন্ট সাবেক মূখ্য সচিব ও পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএলইটি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আফতাব আলী শেখসহ দুই শতাধিক সদস্য অংশ নেয়।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম