পিআইবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫১

পিআইবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের এক প্রশিক্ষণ দিয়েছে।

সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং কন্ট্রিবিউটরদের জন্য তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে শনিবার। প্রশিক্ষণটি পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পিআইবি আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আনোয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব গৌতম লাহিড়ী।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা বেগম। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজন, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুল ইসলাম এবং নিহার সরকার তাদের অনুভূতি ব্যক্ত করেন।  

প্রশিক্ষণটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র সহকারি প্রশিক্ষক তানিয়া। উল্লেখ্য প্রশিক্ষণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মোট ২৮ প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং কন্ট্রিবিউটাররা অংশগ্রহণ করেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের