ইবিতে ‘বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথের নারী চরিত্রের প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার

ইবি প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ১৭:৪৪আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৭:৫৬

ইবিতে ‘বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথের নারী চরিত্রের প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নারী চরিত্রের প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  ইংরেজি বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক ড. মিয়া রাশিদুজ্জামান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ড. বিনা বিশ্বাস।

সেমিনার আয়োজক কমিটির আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুনুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের পথপ্রদর্শক। সাহিত্য ব্যক্তিত্ব হিসেবে ঠাকুর বাংলা লোকসাহিত্যের সবচেয়ে মূল্যবান ও ভালবাসার সম্পদ। সুতরাং বিশ্ব সাহিত্যে ঠাকুরিয়ান বৈশিষ্ট্যগুলো নারীদের প্রভাবিত করেছে।’

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম