সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক ডাঃ হৃত্বিক দেব অপুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতি ডাঃ শামীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সহ সম্পাদক পিয়াল হাসান। কর্মীসভায় অতিথিবৃন্দ ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠায় সবাইকে একতাবদ্ধভাবে কাজ করার আহবান জানান তারা।








