ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ১৫:২৫আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৫:২৫

ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি। সোমবার (৫ মার্চ) সকালে বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তাফার সঞ্চালনায় মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আতিকুল ইসলাম, ছাত্র নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমী, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. মো. গাজী মহসীন, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, শিক্ষা বিভাগের প্রভাষক ওয়ালিউর রহমান বিপুল ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোখলেস উজ জামান প্রমুখ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম