‘মাদকের জন্যই সন্ত্রাস’

জবি প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ১৯:৪২আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৯:৪৬

‘মাদকের জন্যই সন্ত্রাস’ মাদকের জন্যই সন্ত্রাসী কার্যক্রম করা হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সোমবার জগন্নাথ বিশ্বদ্যালয়ের (জবি) বিজ্ঞান অনুষদ চত্বরে মাদক ও সন্ত্রাসবিরোধী ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মাদক কোনও রোগ নয়। মাদক হচ্ছে একটা সংকট। কয়েকজন মাদকসেবনকারী ও ব্যবসায়ীকে আইনের আওতায় আনলেই মাদক নিরাময় করা যাবে না। এর জন্য রাঘববোয়ালদের ধরে আইনের আওতায় আনতে হবে। মাদক হচ্ছে একটা সামাজিক সমস্যা আর এর জন্য সকলকে সামাজিকভাবে আন্দোলন করতে হবে।

তিনি জানান, মাদক শুধু একটা ছেলে বা মেয়েকেই ধ্বংস করছে না ধ্বংস করছে পুরো পরিবার, সমাজ ও দেশকে। এর হাত থেকে আমাদের পরিবার, সমাজ ও দেশকে রক্ষা করতে হবে। আর এর জন্য আমাদের সকলকে একত্র হয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলেই কেবল এ দেশ থেকে মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম দমন করা যাবে।

প্রধান আলোচকের বক্তব্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেন, মাদক হচ্ছে আমাদের এক নম্বর সমস্যা আর জঙ্গিবাদ হচ্ছে দ্বিতীয় সমস্যা। এই ২০১৮ সালে এসে আমাদেরকে আবারো মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদের দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলছে। কারণ আমাদের দেশে ইয়াবা, ফেনসিডিল এসব মাদক দ্রব্য তৈরি হয় না। যারা বর্ডারে নিরাপত্তাকর্মী রয়েছেন তারা এসবের প্রবেশ বন্ধ করতে পারছেন না। তাই আমাদেরকেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমাদের পুলিশের পক্ষে এটা দমানো সম্ভব নয়। এর জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই এখন দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। জঙ্গিবাদ দমন করার জন্য বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত।

পুলিশের লালবাগ ডিভিশনের ডিসি ইব্রাহীম খানের সঞ্চালনায় ও জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে পুলিশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা, জবি প্রক্টর, জবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম