৭ মার্চ উপলক্ষে রাবিতে আনন্দ র‌্যালি

রাবি প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ২১:২৮আপডেট : ০৭ মার্চ ২০১৮, ২২:১৩

৭ মার্চ উপলক্ষে রাবিতে আনন্দ র‌্যালি ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আনন্দ র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়।

এর আগে উপাচার্য ও উপ-উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শহীদ মিনার মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

সেখানে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসের কালজয়ী ভাষণ হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। এই ভাষণ ২৪ বছর পাকিস্তানী শোষণ-নিপীড়নে পিষ্ট জাতিকে তার ভাগ্য পরিবর্তনে অনুপ্রাণিত করে মুক্তিকামী বাঙালিতে রূপান্তরিত করে। এর মধ্য দিয়েই ভাষণটি বাঙালি জাতির ভাগ্য বদলের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠে। এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে যেমনি বঙ্গবন্ধু তথা বাঙালি জাতিকে সম্মানিত করা হয়েছে তেমনি বাঙালি জাতির কাছেও ইউনেস্কো সম্মানিত হয়েছে।

এদিকে ৭ মার্চ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে আনন্দ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি তাদের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম