বশেমুরবিপ্রবিতে ভলিবল চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:৪৫
image

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে আন্তঃ বিভাগ ভলিবল ফাইনাল খেলায় জয় লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।

বশেমুরবিপ্রবিতে ভলিবল চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ
বিশ্ববিদ্যালয়ে এব ছর ভলিবল ফাইনাল খেলায় মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ ও ইংরেজি বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ লোকপ্রশাসন বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষকমণ্ডলী। দুই পক্ষের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই খেলায় ইংরেজি বিভাগ জয়লাভ করে। খেলা শেষে উপাচার্য মহোদয় ইংরেজি বিভাগের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ লোকপ্রশাসন বিভাগের এর হাতে ট্রফি তুলে দেন।
সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয় ইংরেজি বিভাগের নোমান শেখ এবং সিরিজের সেরা খেলোয়াড় হন ইংরেজি বিভাগের মোস্তাফিজুর রহমান।
এ সময় ক্রিয়া কমিটির সদ্যস্য সচিব বাবুল মণ্ডল বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন। এতে সুস্বাস্থ্যের  সাথে মানসিক ও আবেগিক উন্নতি ঘটে।

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে খেলোয়াড়রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই আনন্দ মিছিলে যোগদান করে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম