হাবিপ্রবিতে বিশ্ব পাই দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ২২:৩৬আপডেট : ১৪ মার্চ ২০১৮, ২২:৩৮

হাবিপ্রবিতে বিশ্ব পাই দিবস পালিত বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের উদ্যোগে বিশ্ব পাই দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কেক কেটে এবং বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

এরপর এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে ওয়াজেদ ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুনুর রশিদ-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুর রহমান। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. অখিল চন্দ্র পাল।

ড. অখিল চন্দ্র পাল বলেন গণিত ও বিজ্ঞানের যে কয়টি সংখ্যা বিশেষ গুরুত্ব পেয়ে আসছে পাই তার মধ্যে অন্যতম। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে গণিত শিক্ষার বিকল্প নেই। গণিত শেখার প্রতি মনোযোগী হয়ে গণিত ভীতি দূর করতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম