চারুকলায় মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু

ঢাবি প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৯:৫৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৯:৫৬

মঙ্গল শোভাযাত্রার ফাইল ফটো, ছবি- নাসিরুল ইসলাম বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রা-১৪২৫ এর আয়োজন শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির পাশে দেশবরেণ্য শিল্পী রফিকুন নবী ছবি এঁকে মঙ্গল শোভাযাত্রার কার্যক্রম উদ্বোধন করেন।

এবারের শোভাযাত্রা প্রস্তুতির দায়িত্বে রয়েছে চারুকলার (সম্মান) ২০তম ব্যাচের শিক্ষার্থীরা। ১৩ এপ্রিল পর্যন্ত দেশবরেণ্য শিল্পীরাসহ চারুকলা অনুষদের ছাত্র-শিক্ষকরা ছবি এঁকে, সরা চিত্র ও মুখোশসহ নানা ধরনের হাতের কাজ তৈরি করবে। পরে এসব সামগ্রীর বিক্রয়ের অর্থে লোকজ আঙ্গিকে বিশালাকার রঙিন ভাস্কর্য নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বলেন, আমি মঙ্গল শোভাযাত্রা ১৪২৫-এর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এরপর তিনি এ কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। একই অনুষ্ঠানে প্রবাসী শিল্পী মনিরুল ইসলামও ছবি আঁকেন।

এসময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শোভাযাত্রা আয়োজন কমিটির আহ্‌বায়ক এবং অংকন ও চিত্রায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য্যসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম