‘আইনের অপপ্রয়োগকে কখনওই উৎসাহিত করা যাবে না’

ইবি প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ২০:২৪আপডেট : ২১ মার্চ ২০১৮, ২০:৩১

‘আইনের অপপ্রয়োগকে কখনওই উৎসাহিত করা যাবে না’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, আইনের অপপ্রয়োগকে কখনওই উৎসাহিত করা যাবে না। মানবতার কল্যাণে ন্যায় প্রতিষ্ঠার হাতিয়ার হিসাবে আইনকে ব্যবহার করতে হবে। আইন বিভাগ আয়োজিত নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আইন পেশা সব থেকে ভালো পেশাগুলোর অন্যতম। যেটির প্রতি আমাদের আজন্ম দূর্বলতা। আইন বিষয়ে সচেতনতার মধ্য দিয়েই অন্তত পঁচানব্বই শতাংশ সমস্যার সমাধান করা যায়।

অনুষ্ঠানের প্রথম পর্বে আইন বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমান হানিফ এবং মুনমুন সুলতানা অন্তরার সঞ্চলনায় ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সম্মানিত অতিথি হিসেবে আইন ও শরীয়াহ অনুষদের ডিন ও আইন প্রশাসক অধ্যাপক ড. রেবা মণ্ডল, সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল করিম খান প্রমূখ।

বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. রেহেনা পারভীন স্বাগত বক্তব্য প্রদান করেন। বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল-মামুন, বিদায়ীদের পক্ষ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষের সিথুন ওয়াজেদুর রহমান ও নবীনদের পক্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহাদী হাসান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রুমি নোমান ও পারভীন স্মৃতির সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরাসহ কুষ্টিয়ার সঙ্গীত শিল্পী ও ক্যাম্পাস তারকারা গান, নাচ, অভিনয় ছাড়াও রাজশাহী অঞ্চলের বিখ্যাত গম্ভীরা পরিবেশন করেন।

এর আগে সকাল সাড়ে এগারোটায় মীর মশাররফ হোসেন আইন অনুষদ থেকে বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল ইসলামের নের্তৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠান স্থলে এসে মিলিত হয়।

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম