চবিতে কোটা সংস্কাররে দাবিতে শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১৬:০৩আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৬:১০

চবিতে কোটা সংস্কাররে দাবিতে শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল যে কোনও ধরনের নিয়োগে পরীক্ষায় কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক সংলগ্ন সড়কে ঝাড়ু হাতে মিছিল ও কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা প্রত্যাহারের দাবিতে গলায় সনদপত্র ঝুলিয়ে রাস্তায় ঝাড়ু  দিয়ে প্রতিবাদ জানায়।

মিছিলটি রেলক্রসিং এলাকা থেকে শুরু হয়ে রেলক্রসিং এলাকা প্রদক্ষিণ করে আবারও এক নম্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিয়োগে মুক্তিযোদ্ধা কোটার কথা জানান। আমরা মমতাময়ী প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি বৈষম্যমূলক কোটা প্রত্যাহার করে মেধাবীদের দেশ সেবার সুযোগ করে দিতে।

তিনি আরও বলেন,  নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসলেও একটি পক্ষ এই আন্দোলনকে নানাভাবে বাধাগ্রস্থ করতে কাজ করে যাচ্ছে। পরবর্তী কেন্দ্রীয় কর্মসূচিতেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, আল-মামুন, সুজন, সানাউল্লাহ, নিশাত প্রমুখ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম