ইবিতে স্বাধীনতা দিবস উদযাপিত

ইবি প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ২০:০৯আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২০:১৪

ইবিতে স্বাধীনতা দিবস উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। একই সময়ে সব আবাসিক হলে প্রভোস্টগণ জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন।

পরে সকাল সোয়া ৯টায় প্রশাসন ভবন চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধে গিয়ে মিলিত হয়।

পরে শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার  (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ। পরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বাংলা, ইংরেজী, অর্থণীতিসহ বিভিন্ন বিভাগ, আবাসিক হল, তারুণ্য, বুনন, বাংলাদেশ লয়ারস অ্যান্ড ল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগসহ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন, সাংবাদিক সমিতি।

একই সময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, সহ সভাপতি জুয়েল তনু, যুগ্ম সম্পাদক ফেরদাউসুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক শাহাদাত তিমির প্রমূখ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট  নিরবতা  পালন  ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

পরে সকাল সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সভা কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম