বশেমুরবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ২০:৩০আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২০:৩১

বশেমুরবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপিত নানা আয়োজনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, ভবনে আলোকসজ্জা, বঙ্গবন্ধুর সমাধি ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এছাড়া সোমবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহবান জানান এবং স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। সভার সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট সহ বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন। তিনি একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকলকে দেশ গড়ার আহবান জানান।

এর আগে রাত ১২টায় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে এবং,সকাল ৯টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বশেমুরবিপ্রবিসাস এর সদস্যরা উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম