জবিতে মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী

জবি প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ১৮:১৮আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৮:২০

জবিতে মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম সোসাইটির উদ্যোগে প্রদর্শিত হচ্ছে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ছবি।

প্রদর্শনীর প্রথম দিন বুধবার সকাল ১০ টা থেকে ‘মুক্তির গান’ সিনেমার মাধ্যমে শুরু হয় প্রদর্শনী। এরপর প্রদর্শিত হয় ‘নরসুন্দর’। প্রথম দিনের শেষ ছবি বেলা ১২:৩০ থেকে প্রদর্শিত হয় তারেক মাসুদের পরিচালিত ছবি ‘মাটির ময়না’।

মুক্তির ছবি দেখানো বিষয়ে জানতে চাইলে জবি চলচ্চিত্র সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুল কবির মিল্টন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা মুক্তির ছবি দেখাচ্ছি। যাতে তরুণ প্রজন্মের মাঝে ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়। তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস খুবই কম জানে। তারা বই পড়তে চায় না। এছাড়া বই পড়ার মাধ্যমে আমরা শুধু নিজের চিন্তা চেতনার সাথে তৎকালীন অবস্থা বিবেচনা করতে পারি। কিন্তু একজন পরিচালক যখন ছবি তৈরি করেন তখন সেসময়ের মানুষদের সাথে পরিচলক ও দর্শকের চিন্তা চেতনার সমন্বয় ঘটে। তিনি এও বলেন,  একটি ছবির মাধ্যমে মুক্তিযুদ্ধের সামান্য অংশ তুলে ধরতে পারি। এজন্য আমাদের ছবি দেখার পাশাপাশি বইও পড়তে হবে।

ছবি প্রদর্শনীর বিষয়ে জানতে চাইলে চলচ্চিত্র সোসাইটির মেন্টর জুনায়েদ আহমদ হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের জায়গা থেকে চেষ্টা করছি মুক্তিযুদ্ধের কিছু অংশ দেখানোর জন্য। এখন শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে কোনটি তারা মানবে কোনটি মানবে না। তাছাড়া ছবির মাধ্যমে গোটা মুত্তিযুদ্ধকেও তো তুলে ধরা সম্ভব না। এখানে কিছু বিশেষ দিক তুলে ধরা সম্ভব।

উল্লেখ্য, আগামীকাল নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গেরিলা’ ও ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ফাখরুল আরেফিন খান 'ভুবন মাঝি' ছবি প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম