ইবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও বাস্কেটবল টুর্নামেন্ট

ইবি প্রতিনিধি
৩০ মার্চ ২০১৮, ১৮:৪২আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৮:৪৪
image

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও বাস্কেটবল টুনার্মেন্ট আগামীকাল শনিবার (৩১ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এবারের টুনার্মেন্ট অনুষ্ঠিত হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগীতা-২০১৮ এর শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।
শারীরিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের ফুটবল প্রতিযোগিতায় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের মোট ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেবে। এছাড়াও বাস্কেটবল প্রতিযোগিতায় স্বাগতিক ইবিসহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেবে। আগামী ৪ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামে বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন, এবার ঘরের মাঠে অংশ নিতে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া খেলার মাঠের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে। আমন্ত্রিত অতিথিদের বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫০ জন খেলোয়াড়দের শেখ রাসেল হল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকার সুব্যবস্থা করা হয়েছে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম