চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন রবিবার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ১৬:২২আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৬:২৫

চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন রবিবার চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) প্রথম সমাবর্তন রবিবার হতে যাচ্ছে। চট্টগ্রামের টুয়েন্টি ফোর কনভেশন সেন্টারে এই সমাবর্তন আয়োজন করা হয়েছে। এতে সনদ গ্রহণ করবেন সিআইইউয়ের বিভিন্ন অনুষদের ১৮০ ডিগ্রিধারী।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে এতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। সমাবর্তন বক্তা হিসেবে এতে বক্তব্য দিবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক শিক্ষামন্ত্রী ও আইইউবির প্রেসিডেন্ট ইমেরিটাস ড. এ মাজিদ খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব তৌহিদ সামাদ, ইএসটিসিডিটি এর চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার, উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ, গ্র্যাজুয়েটস ও তাদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করবেন।

/এফএএন/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম