‘মেধার বিকল্প কোটা হ‌তে পা‌রে না’

জ‌বি প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৯

‘মেধার বিকল্প কোটা হ‌তে পা‌রে না’ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য এ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেছেন, মেধার বিকল্প কোটা হতে পারে না। ছাত্রদের বেশি বেশি করে মেধার চর্চা করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে উন্নত হতে হবে। তাহলে দেশ উন্নত হবে। কারও একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব না।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত নবীন বরণ,মেধা বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যে তার নিজস্ব ইতিহাস জানে না তার মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হতে পারে না। সে কখনও বড়ও হতে পারে না। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম ব্যক্তি যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন করেছিলেন।  প্রথম নারী শিক্ষার আন্দোলনকারী বেগম ফয়জুনন্নেসা কুমিল্লার সন্তান। আমাদের নিজ এলাকার সাথে সাথে দেশের ইতিহাস জানতে হবে। ছাত্রদের সন্ত্রাস হতে বিরত থাকতে হবে, সেই সঙ্গে সন্ত্রাস প্রতিহত করতে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ.কে.এম মনিরুজ্জামান, জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল প্রমুখ।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম