নোবিপ্রবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১৪:৪৬আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৪:৪৮

নোবিপ্রবিতে আন্দোলনকারীদের ওপর বহিরাগতদের হামলা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে নোবিপ্রবিতে। বুধবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রথমে শহিদ মিনারে জড়ো হতে থাকেন। তবে একদল বহিরাগত অনুপ্রবেশকারীর আক্রমণে তারা ছত্রভঙ্গ হয়ে যান এবং ছাত্ররা মারধরের শিকার হন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এতে সাত শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা হামলাকারীদের ছাত্রলীগ বলে দাবি করলেও ছাত্রলীগ এক বিবৃতিতে এই হামলার দায় অস্বীকার করেছে।

ছাত্ররা হামলার পরে ছত্রভঙ্গ হয়ে গেলে আবাসিক হলের মেয়েরা আন্দোলনে যোগ দিয়ে নেতৃত্ব তুলে নেন এবং তারা ক্যাম্পাসে খণ্ড খণ্ড মিছিল বের করেন।

আন্দোলন চলাকালে ভিসি ড. এম অহিদুজ্জামআন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চত্বরে এসে শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার নির্দেশ দেন। তবে তার নির্দেশ উপেক্ষা করেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মুশফিকুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।

বেলা দেড়টার দিকে ছাত্ররা আবার যোগদান করে আন্দোলনে। এ সংবাদ লেখা পর্যন্ত নোবিপ্রবির শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে।

তারা জানিয়েছে, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম