বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে হামলার চেষ্টা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১৬:১১আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ০২:১২

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে হামলার চেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার চেষ্টা করেছে একদল বহিরাগত।

সকাল ৯টা থেকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলো শিক্ষার্থীরা। দুপুর ১ টার দিকে এই আন্দোলন কে বানচাল করার জন্য কিছু সংখ্যক সন্ত্রাসী ছুরি,বোমা ও দেশীয় অস্ত্রসহ আন্দোলনকারীদের মাঝে প্রবেশ করে।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্য ভিসি প্রফেসর ড.খোন্দকার নাসিরউদ্দিন বক্তব্য দিচ্ছিলেন। সন্ত্রাসীরা ভিসির ওপর হামলা চালানোর চেষ্টা করতে গেলে শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে।

অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গণ পিটুনি দিয়ে পুলিশের হাতে সোর্পদ করে শিক্ষার্থীরা।

এসময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের দাবিসহ নানা ধরনের স্লোগান দিতে থাকে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম