বাকৃবিতে কোটা সংস্কারের দাবিতে আবারও রেললাইন অবরোধ

বাকৃবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১৭:১২আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৭:১৮

বাকৃবিতে কোটা সংস্কারের দাবিতে আবারও রেললাইন অবরোধ সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রী নির্যাতন ও কোটা সংস্কারপন্থীদের রাজাকার বলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস পরীক্ষা বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। সেই সঙ্গে তারা সকাল ১২ টার পর থেকে রেল লাইন অবরোধ করে রাখে।

সকাল ১০টার দিকে বকুলতলায় সাধারণ শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করে। পরে সেখানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি সবগুলো অনুষদ ও প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সম্মুখে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়। এতে বিদ্যমান কোটা সংস্কারের পক্ষে অনেকে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। কোটা সংস্কার না করা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলে জানান বিক্ষোভকারীরা। এরপর বেলা ১২টার দিকে ঢাকা টু ময়মনসিংহ রেললাইন অবরোধ করে হয়। এসময় বাকৃবি শিক্ষক সমিতি আন্দোলনকারীদের সাথে একত্মতা ঘোষণা করেন। পাশাপাশি বাকৃবি ছাত্রলীগও একত্মতা ঘোষণা করেন। ঢাকাগামী কমিউটার ও বলাকা, ঢাকাগামী অন্তঃনগর ট্রেন তিস্তা, ময়মনসিংহগামী মহুয়াসহ বেশ কয়েকটি লোকাল ট্রেন আটকে পড়ে যায়।

এ রির্পোট লেখা পর্যন্ত রেললাইন অবরোধ করে রাখা রয়েছে।

উল্লেখ্য, গতকাল একই দাবিতে সকাল ১১ থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ঢাকা টু ময়মনসিংহ রেললাইন অবরোধ করে রাখা হয়।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম