জাককানইবিতে ‘টিম বিল্ডিং ফর ইকনোমিক্স’ শীর্ষক কর্মশালা

জাককানইবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৮, ১৬:৫২আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৬:৫৪
image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে ‘টিম বিল্ডিং ফর ইকনোমিক্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেলফ এনহেন্সমেন্ট কমিটির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক আসিফ ইকবাল আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এইচ.এম. মোস্তাফিজুর রহমান।

জাককানইবিতে ‘টিম বিল্ডিং ফর ইকনোমিক্স’ শীর্ষক কর্মশালা

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইকিউএসসি এর পরিচালক প্রফেসর ড. রশিদুন্ নবী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম এবং আলোচক হিসেবে ছিলেন, আইকিউএসসি’র সহকারী পরিচালক প্রফেসর ড. মোঃ সাহাবউদ্দিন (বাদল)। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে টিম বিল্ডিং, সহযোগিতা ও সমন্বয় সাধন এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ছাড়া জ্ঞান অর্জনের পূর্ণতা আসে না। আর বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই ইঞ্জিন যা এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে। 

উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রেহনুমা ফেরদৌস, মোঃ বখতিয়ার উদ্দিন, সেল্ফ এনহেন্সমেন্ট কমিটির সদস্য সহকারী অধ্যাপক মোঃ তানজিল হোসেন ও প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান, জয় সাহা, প্রভাষক রাশেদুর রহমান।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম