জাককানইবিতে ‘এথনোমিউজিকোলজি ও লোকসঙ্গীত’ শীর্ষক সেমিনার

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
১৯ এপ্রিল ২০১৮, ১৮:০০আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৮:০২

জাককানইবিতে ‘এথনোমিউজিকোলজি ও লোকসঙ্গীত’ শীর্ষক সেমিনার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘এথনোমিউজিকোলজি ও লোকসঙ্গীত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। 

ফোকলোর বিভাগের আয়োজনে সেমিনারে একক বক্তা উপস্থিত ছিলেন, ভারতের সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ, কলিকাতা বিশ্ববদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মকবুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাসরীন ঐশীর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রভাষক নিগার সুলতানা। এরপর প্রধান বক্তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিভাগের শিক্ষার্থী সেঁজুতি ধর। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বাকী বিল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে ভারত থেকে আগত সেমিনারের প্রধান বক্তাসহ এই অনুষ্ঠানের মূল আয়োজক ফোকলোর বিভাগ সহ উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যার্থীদের প্রতি প্রীতি ও ভালোবাসা জ্ঞাপন করেন।

এছাড়াও সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া আক্তার, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আল জাবির ও নীলা সাহা, প্রভাষক মোঃ মাজহারুল হোসেন তোকদার সহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম