জাবিতে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার

জাবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৩:১৮আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৩:২০

জাবিতে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওয়েব ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিএসই বিভাগের মাল্টিপারপাস কক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে ফ্রন্ট অ্যান্ড এবং ব্যাক অ্যান্ড ডেভেলপিং, ফ্রেমওয়ার্ক, ল্যাংগুয়েজ কনসেপ্টস,  জব মার্কেট, থিম ফরেস্ট এবং ফ্রিল্যান্সিংয়ের ওপর আলোচনা করেন বক্তারা।

জাবির মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার শোয়েব আহমেদ মেহরাব ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক ধারণা অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন। ডকারের কমিউনিটি লিডার এস এম সারওয়ার নবীন ওয়ার্ডপ্রেস এবং রিফাত সাদিক জ্যাঙ্গোর ওপর আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের জন্য কম্পিউটার বিষয়ক একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়।

এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সেমিনার শেষে অংশগ্রহণকারী ৮০ শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন আয়োজকরা। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের চতুর্থ আয়োজন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম