ঢাবির ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের শিক্ষার্থীদের মেলবন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ১০:০৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২১:১০

ঢাবির ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের শিক্ষার্থীদের মেলবন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক মাস্টার্স প্রোগ্রামের পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের মেলবন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে৷

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ভবনের মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক৷

এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমান৷

এ সময় বক্তারা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের শিক্ষা দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পী হাছান মাহমুদসহ দেশের গুণি শিল্পীরা গান পরিবেশন করেন।

এই আয়োজনে প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মোহাম্মদ শাহীন খান

গেস্ট অব অনার হিসাবে সভায় উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোহাম্মদ শাহীন খান। সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, ড. শাহানা নাসরিন, সাইদুর রহমান, অধ্যাপক ড. ফজলে খোদা, অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. রেজাউল ইসলাম, অধ্যাপক ড. রবিউল ইসলাম, আশরাফুল আলম, তৌহিদুল হক,  কামরুন নাহারসহ অনেকে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম