ধানি জমিতে শষ্য চাষ বাড়াবে পুষ্টি নিরাপত্তা

বাকৃবি প্রতিনিধি
০৯ মে ২০১৮, ১৯:৩১আপডেট : ০৯ মে ২০১৮, ১৯:৩৬
image

আমন ও বোরো ধান চাষের মধ্যবর্তী ৬০ থেকে ৮০ দিন সময় থাকে। এসময়ের মধ্যে ওই জমিতে লিগনোসাস শিম,বরবটি,মুগ,মটরশুঁটি,সয়াবিন ও ফ্রেঞ্চ শিম জাতীয় শষ্য চাষ সম্ভব। এ মধ্যবর্তী সময়ে শিম জাতীয় এ ছয়টি শষ্য চাষ করলে বৃদ্ধি পাবে উৎপাদন,পুষ্টি ও জমির উর্বরতা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ধান ও শিম জাতীয় শষ্য চাষে বৃদ্ধি পাবে উৎপাদন,পুষ্টি ও জমির উর্বরতা শীর্ষক প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দ। কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে প্রকল্পটি চালাবে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।

ধানি জমিতে শষ্য চাষ বাড়াবে পুষ্টি নিরাপত্তা

প্রকল্প প্রধান অধ্যাপক ড. মো. সোলাইমান আলী ফকিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী, বাকৃবি রিসার্স সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার ও কেজিএফয়ের প্রোগ্রাম স্পেসিয়ালিস্ট ড. মো. হজরত আলী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির ও স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন। এছাড়া এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক,বিনার কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম