ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৬ মে ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৬ মে ২০১৮, ১৬:৪২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা গানের ভাবনা ও পথচলা’ বিষয়ক নিয়মিত আয়োজনের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এবারের আয়োজনের শিরোনাম ছিল ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’। প্রিয় শিক্ষকের পছন্দের কিছু গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। বাংলা গানের ঐশ্বর্য ছড়িয়ে দেওয়া, শিক্ষার্থীদের রুচিবোধ উন্নত ও তাদের মধ্যে দেশীয় সঙ্গীত-সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতি সেমিস্টারেই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

‘বাংলা গানের ভাবনা ও পথচলা’র এবারের অনুষ্ঠানে গান নির্বাচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটস প্রফেসর আনিসুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব ও ইংলিশ ও হিউম্যানেটিজ বিভাগের সভাপতি প্রফেসর ফিরদাউস আযিম।

বুধবার বিকেল তিনটায় শুরু হয়ে গানের আসর চলে সাড়ে পাঁচটা পর্যন্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী কয়েকটি গান পরিবেশন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক।

সঙ্গীতপ্রেমীদের জন্য গতকালের বিকেলটি ছিল অন্যরকম। ‘তোমারি নামে নয়ন মেলিনু’ ‘তোমায় গান শোনাবো’ ‘সখী ভাবনা কারে বলে’ ‘আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা’সহ কালজয়ী ও অমর কিছু গান গান উপহার দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন ব্র্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষ বিকেলে সেতার পরিবেশন করে সবাইকে বিমোহিত করেন উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব।

 ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সাদ আন্দালিব। প্রফেসর এমিরেটস প্রফেসর আনিসুজ্জামান তার বক্তব্যে নিয়মিতভাবে দেশীয় সংস্কৃতির চর্চা করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’ শীর্ষক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনসার আহমেদ। অনুষ্ঠানের সমন্বয় করেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরমিন্দ নীলোৎপল।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক