জাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে জয়-অনিক

জাবি প্রতিনিধি
২৩ মে ২০১৮, ১৬:০৪আপডেট : ২৩ মে ২০১৮, ১৬:০৬

জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ও সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়কে সভাপতি এবং আরিফুল ইসলাম অনিককে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে।

গতকাল রবিবার রাতে শুরু হওয়া সংগঠনটির ২৮তম কাউন্সিল শেষে সোমবার সকালে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সদ্য বিদায়ী সভাপতি ইমরান নাদিম কমিটি ঘোষণা করেন।

চারুকলা বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী নজির আমিন চৌধুরী জয় আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে বাংলা বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী আরিফুল ইসলাম অনিক ছিলেন সাংগঠনিক সম্পাদক।

কমিটিতে পদপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অলিউর রহমান, সৌমিত্র সাহা, নাঈমুল আলম, শোয়েবুর রহমান, মীর রুম্মান ওয়ালী ও কাবেরী সুলতানা; সহ-সাধারণ সম্পাদক সৌভিক ভট্টাচার্য, হাবীব বিন মাহমুদ ও সুলতানা জাহান।

সাংগঠনিক সম্পাদক চন্দন দ্বীপ মিত্র, কোষাধ্যক্ষ সুশান্ত পাল, দপ্তর সম্পাদক হাসান জামিল, শিক্ষা ও গবেষণা সম্পাদক আতাউল হক চৌধুরী, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তাসনুভা তাজিন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জোবায়ের কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসবিবুল গণি, সাংস্কৃতিক সম্পাদক তুষার ধর, ক্রীড়া সম্পাদক সৌমিক মাহমুদ, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুসরাত তুবা।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন ইমরান নাদিম, সালমান মাহফুজ, রাকিবুল হক, মিখা পিরেগু, শাহাদাৎ হোসেন, রিফাত খান, আরণ্যক পৃথিবী, শাহরিয়ার আশরাফ, খান মুকাররম ও আবু নাঈম।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম