হাবিপ্রবিতে ক্যারি অন পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ২০:১৪আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২০:২৭

হাবিপ্রবিতে ক্যারি অন পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন সেমিস্টারে তিন সাবজেক্টের বেশি ফেল করলে বা অসুস্থতাজনিত কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে সেমিস্টার যেন ড্রপ না যায় তার দাবিতে  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকল অনুষদের সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে জানানো হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা দুর্ঘটনা বা অসুস্থতাজনিত কারলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে বা তিনের অধিক বিষয়ে অকৃতকার্য হলেও তাকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হয়। পরবর্তীকালে অকৃতকার্য বিষয়সমূহ শর্ট সেমিস্টারে অংশগ্রহণ করে পূরণ করার সুযোগ দেওয়া হয়।

কিন্ত হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগ প্রদান করা হচ্ছে না। এছাড়াও শর্ট সেমিস্টার বা মান উন্নয়নের জন্য একজন শিক্ষার্থী নির্দিষ্ট ফি প্রদান করে ইমপ্রুভ দিতে পারবে এবং সে যত মার্ক অর্জন করবে তাকে তা দেওয়া হয়। অথচ এই সুযোগটিও এখানে প্রদান করা হচ্ছে না। তাই ক্যারি অন পদ্ধতি চালুর দাবিতে তারা আন্দোলন করছে শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচিতে ফাইনাল পরীক্ষা সমাপ্তির অনধিক এক মাসের মধ্যে ফল প্রকাশ করে সেশন জট নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়। এর আগে শিক্ষার্থীরা দাবি পূরণের লক্ষ্যে রেজিস্ট্রার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম