আবিপ্রবিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সপ্তাহের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ১৯:০৪আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:০৭

আবিপ্রবিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সপ্তাহের উদ্বোধন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সপ্তাহ ‘র‍্যাপো কোডওয়্যার-২০১৮’  এর উদ্বোধন  করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কাজী শরিফুল আলম এ আয়োজন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী এ কল্পমা, অধ্যাপক ড. এস এম আবদুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক মোঃ খাইরুল হাসান, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ ওয়াসি উল কবির প্রমুখ।

উদ্বোধন পরবর্তী বক্তৃতাদানকালে বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. কাজী শরীফুল আলম এ আয়োজনকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

শনিবার দুপুর একটায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সপ্তাহ-২০১৮ এর প্রথম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘প্রোগ্রামিং কন্টেস্ট’ এর উদ্বোধন করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী এ কল্পমা।

 উল্লেখ্য,কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সপ্তাহ - ২০১৮ এর প্রতিযোগিতার অংশ হিসেবে ৮ জুলাই কুইজ কনটেস্ট এবং ৯ জুলাই লাইন ফলোয়িং রোবট রেসও প্রজেক্ট শো এর আয়োজন করা হয়েছে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম