অক্টোবরের শেষ সপ্তাহে নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১৯:৪০আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১৯:৪২

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আগামী ২৬,২৭ এবং ২৮ অক্টোবর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

২৬ অক্টোবর এও বি,২৭ অক্টোবর সিও ডি এবং ২৮ অক্টোবর ই ওএফইউনিটের পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্নাতক (১ম বর্ষ) শ্রেণীতে ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি শিক্ষাবোর্ড থেকে বিভিন্ন বিভাগে এসএসসি বা সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেলিটক মোবাইল ফোনের (১৬২২২) মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এ ইউনিটে আবেদনকারীদের গণিত, বি ইউনিটে আবেদনকারীদের বায়োলজি, সি ইউনিটে আবেদনকারীদের গণিত ও বায়োলজি, ই ইউনিটে আবেদনকারীদের কলা ও সমাজবিজ্ঞান, এফ ইউনিটে আবেদনকারীদের বাণিজ্য আবশ্যিক। গ্রুপ পরিবর্তনকারী শিক্ষার্থীরা  ডি ইউনিটে আবেদন করবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ ত্রুটিমুক্ত, আধুনিক ও ডিজিটাইজেশন করতে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

 

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম