‘তারুণ্য’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ১৯:৫০আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৯:৫৭

‘তারুণ্য’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’র বর্ণিল  প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপিত হয়েছে।

‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই শ্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ এ সংগঠনটি সর্বদা অসহায় ও আর্ত মানবাতার সেবায় অবদান রেখেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সংগঠনটি নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে।

তারুণ্যের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, সদস্যদের কুইজ প্রতিযোগিতা, র‌্যালি ও বৃক্ষরোপণ সহ নানা আয়োজন করে সংগঠনটি।

সকাল ১০টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এর পর বের হয় বর্ণাঢ্য র‍্যালি। তারুণ্যের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে র‌্যালিতে তারুণ্যের প্রায় শতাধিক সদস্য অংশ নেয়।

তারুণ্যের সদস্য সচিব সাদিয়া আফরিন ও মিকাইল ইসলামের সঞ্চলনায় ও সভাপতি আরমান রেজা জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল,  ভূমি আইন ও ব্যবস্খাপনা বিভাগের প্রভাষক শাহিদা আক্তার আশা, প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন রুদ্র, তারুণ্যের সাবেক সভাপতি মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদ জুবেরি সিজার ও বর্তমান সম্পাদক তাইয়েব জনি প্রমূখ।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম