ইবিতে দুর্বার বাংলাদেশ-এর ভিন্ন আয়োজন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৩১ জুলাই ২০১৮, ২০:৪৮আপডেট : ৩১ জুলাই ২০১৮, ২০:৫১

ইবিতে দুর্বার বাংলাদেশ-এর ভিন্ন আয়োজন ‘শিখবো, শেখাবো, গড়বো দুর্বার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত শিক্ষা সহযোগিতামূলক সংগঠন ‘দুর্বার বাংলাদেশ’। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে উৎসাহ জোগাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘উদ্যোক্তাদের গল্প শুনি’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বীরশেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আজ বেলা ১১টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির ইবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুমতাহিনা মুমুর সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলির সদ্যস্য প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান বক্তব্য রাখেন।

এছাড়াও টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে গল্প শোনান এ.এন.এইচ এর প্রতিষ্ঠাতা ও সিইও এম হানিফ টলিন, নেশনটেক কমিউনিকেশনস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও ইফতেখারুল ইসলাম শিমুল, অন্যতম তরুন নারী উদ্যোক্তা আইটি প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়ার সহ-প্রতিষ্ঠাতা সাবিলা ইনুন এবং দুর্বার বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ হাসান রনি। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির ইবি শাখার সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শুভ। অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষার্থী রুমি নোমান ও সাজেদা আক্তার জলি উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত চতুর্থবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা এ.এন.এইচ এর জন্য সিভি জমা নেওয়া হয়। এছাড়াও রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়েল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এর লাইব্রেরীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই উপহার দেওয়া হয়।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম