ইউল্যাবে মধ্যপ্রাচ্য বিষয়ক সেমিনারে শিক্ষাবিদ উসামা ম্যাকডিসি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১ আগস্ট ২০১৮, ১৮:২২আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৮:২৬

ইউল্যাবে মধ্যপ্রাচ্য বিষয়ক সেমিনারে শিক্ষাবিদ উসামা ম্যাকডিসি ইউল্যাবে অনুষ্ঠিত হলো মধ্যপ্রাচ্য বিষয়ক আন্তর্জাতিক সেমিনার। সম্প্রতি আয়োজিত এই সেমিনারে বক্তব্য রাখলেন মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক, শিক্ষাবিদ এবং রাইস ইউনিভার্সিটির অধ্যাপক উসামা ম্যাকডিসি। ইউল্যাবের গবেষণা বিষয়ক সংগঠন সেন্টার ফর অ্যাডভান্স থিওরি (স্যাট) এই সেমিনারের আয়োজন করে।

ম্যাকডিসি তার বক্তব্যে মধ্যপ্রাচ্যের হারানো ঐতিহ্য নিয়ে আলাপ করেন।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বর্ণবাদী মন্তব্য ও মিথ্যাচারের সমালোচনা করেন তিনি তার বক্তব্যে। তিনি আরও বলেন, সিরিয়া, লেবানন, ইরাক ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যা ঘটছে তা সত্য। তবে এটিই মধ্যপ্রাচ্যের আসল পরিচয় নয়। সেসময় তিনি ১৯ শতকের শুরুর দিকে অটোম্যান স্রাম্রাজ্যের ইতিহাস তুলে ধরে বলেন, সে সময়ও খুব চমৎকার যৌথবস্থান ছিলো মধ্যপ্রাচ্যের জনগনের।

ম্যাকডিসির আলোচনায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসও উঠে আসে যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। এই আলোচনা বাংলাদেশের জন্যও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সে সময় তিনি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ইতিহাস নিয়ে কর্মশালা করানোর প্রস্তাবও দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী ইনাম আহমেদ। তিনি  স্বাগত বক্তব্য রাখেন আয়োজনের শুরুতে। সেন্টার ফর অ্যাডভান্সড থিওরির পরিচালক অধ্যাপক সলিমুল্লাহ খান সমাপনি বক্তব্য রাখেন।

 

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম