নোবিপ্রবি সাংবাদিক সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নোবিপ্রবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৮, ১৭:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৭:৫৪
image

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর প্রায় এক যুগ পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি  (নোবিপ্রবিসাস)। বৃহস্পতিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পার্ক ক্যান্টিনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকবৃন্দের মনোনয়নের ভিত্তিতে ৬ মাসের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 
 
 
 
 
নোবিপ্রবি সাংবাদিক সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু পূর্বপশ্চিমবিডির ক্যাম্পাস প্রতিবেদক নাজমুস সাকিব সাদীকে সভাপতি এবং বাংলা ট্রিবিউন এর ক্যাম্পাস প্রতিবেদক কামরুল হাসান শাকিমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মহিম (দ্য বাংলাদেশ টুডে ও ক্যাম্পাস লাইভ২৪ডটকম), প্রচার সম্পাদক ওহী আলম (বিডিলাইভ২৪ডটকম ও নোয়াখালী সময়) এবং অর্থ সম্পাদক রাজিয়া সুলতানা জান্নাত (টাইমনিউজবিডিডটনেট)।  
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সভাপতি ও সম্পাদক বলেন, 'সাংবাদিকরা সমাজের আয়না। আমরা আশাকরি সেই মর্যাদা রক্ষা করে এবং হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য প্রচারে নিজের সাধ্যমত চেষ্টা করব।’
এদিকে নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য ড. এম অহিদুজ্জামান, উপ-উপাচার্য ড. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল্লাহ আল মামুন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব গোলাম মোস্তফা, জনসংযোগ দপ্তরের পরিচালক ড. চন্দন আনোয়ার, জনসংযোগ কর্মকর্তা জনাব ইফতেখার রাজু, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, নোয়াখালী প্রেসক্লাব, শাবিপ্রবি প্রেস ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, হাবিপ্রবি সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 
 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম